জঙ্গিবিরোধী অভিযান চলবে, বাড়ছে না বিশেষ অভিযানের মেয়াদ

আমানুর রহমান রনি
১৬ জুন ২০১৬, ০০:১৩আপডেট : ১৬ জুন ২০১৬, ১৭:৪৪

বিশেষ অভিযান গুপ্তহত্যা প্রতিরোধে দেশব্যাপী পুলিশের চলমান বিশেষ অভিযান এক সপ্তাহই চলবে। তবে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জঙ্গিরা যেন কোনওভাবেই সংগঠিত হতে না পারে সেজন্য পুলিশের তৎপরতা সবসময়  থাকবে। বুধবার রাতে পুলিশ সদর দফতরের কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সদর দফতরের একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বাংলা ট্রিবিউনকে বলেন, বিশেষ অভিযানের সময় বৃদ্ধির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সাতদিনই অভিযান চলবে। এর বেশি নয়। তবে জঙ্গিবিরোধী অভিযান চলমান থাকবে।  তিনি আরও বলেন, অভিযানে পুলিশ সদর দফতর সন্তুষ্ট। অনেক উগ্রবাদীকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। তবে এই সন্তুষ্টি নিয়ে আমরা বসে থাকতে চাই না। জঙ্গিবিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।
গুপ্তহত্যা প্রতিরোধে গত বৃহস্পতিবার (৯ জুন) মধ্যরাত থেকে দেশব্যাপী অভিযান চালায় যৌথবাহিনী। গত চারদিনের অভিযানে ১১ হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করে। এরমধ্যে ১৬৬ জন জঙ্গি রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অভিযানের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা?—এমন প্রশ্নের জবাবে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ১৭ জুন পর্যন্ত অভিযান চলবে। আর বাড়ানো হবে না।

মানবাধিকারকর্মীদের পক্ষ থেকে পুলিশের অভিযানে অনেক নিরীহ মানুষকে হয়রানি করার অভিযোগ আসছিল। বিএনপি থেকেও অভিযোগ করা হয়েছিল, তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানও অভিযান নিয়ে পুলিশের সমালোচনা করেন। তার সমালোচনার জবাবে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, তিনি কিছু্ না বুঝেই কথা বলেন। এতসব সমালোচনার মধ্যে বুধবার (১৫ জুন) সাধারণ গ্রেফতারের সংখ্যা জানানো থেকেও বিরত থাকে পুলিশ।

বিশেষ অভিযানের বিষয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া ও প্ল্যানিং বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম শহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযানের সময় বৃদ্ধির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে জঙ্গিবিরোধী অভিযান চলবে।

আরও পড়তে পারেন: এবার মাঠে নামছে ডগ স্কোয়াড কে-৯

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি
নতুন কুঁড়ি স্পোর্টসে অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু
নতুন কুঁড়ি স্পোর্টসে অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়লো
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত