‘মোদির হস্তক্ষেপ কামনা দেশের বিরুদ্ধে উসকানি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৬, ১২:৪৩আপডেট : ১৮ জুন ২০১৬, ১৮:৩৭

সংসদ অধিবেশন

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হস্তক্ষেপ’ চাওয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের কঠোর সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খান।

শনিবার প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিষয়টিকে বাংলাদেশের বিরুদ্ধে উসকানি মন্তব্য করেন এই এমপি। তিনি বলেন বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এটা বাংলাদেশের বিরুদ্ধে তিনি কি উসকানি দিচ্ছেন?’

আব্দুল মজিদ খান বলেন, ‘বিএনপির সময়ে তারা (হিন্দু সম্প্রদায়) দূর্গা পুজা করতে পারতো না। সারা বাংলাদেশের মানুষ তাদের পেছনে ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পিছনে ছিলে। আজ তারা স্বাচ্ছন্দ্যে ধর্ম পালন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে থেকে যেভাবে পাকিস্তানের পক্ষে অনেকেই কথা বলেন তিনি (রানা দাশগুপ্ত) সেভাবেই কথা বলেছেন।’

প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সম্প্রতি বেশ কয়েকটি হামলার পর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ’ চেয়েছেন বলে পিটিআই এর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়টি নিরীক্ষা পর্যায়ে আছে: সংসদে রেলপথ মন্ত্রী

/ইএইচএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম