ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়টি নিরীক্ষা পর্যায়ে আছে: সংসদে রেলপথ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৬, ১১:৫৫আপডেট : ১৮ জুন ২০১৬, ১১:৫৯

সংসদ বাংলাদেশে ইলেকট্রিক ট্রেন চালু করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। শনিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রেলওয়েতে বৈদ্যুতিক ট্রেন চালুর জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন লাইন চালুর সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব প্রনয়ণ করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সমীক্ষা প্রস্তাবটি অনুমোদন হলে বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যৎ চাহিদার বিবেচনায় রেলওয়ের ‍মাধ্যমে মাছ, মাংস, শাক-সবজি পরিবহনের জন্য রেফ্রিজারেটর বগী কেনার বিষয়টি বিবেচনা করা হবে।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিল উত্থাপিত হয়।

নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, বর্তমানে রেলওয়ের এক হাজার ৪৭১টি যাত্রীবাহী বগি রয়েছে। প্রয়োজনের তুলনায় এই সংখ্যা যথেষ্ট নয়। চাহিদা পূরণের জন্য পর্যায়ক্রমে নতুন বগি সংগ্রহের বিভিন্ন কার্যক্রম চলছে।

এই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বর্তমানে রেলওয়ের ২৮২টি লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৮৬টি মিটার গেজ ও ৯৬টি ব্রডগেজ।

বেগম পিনু খানের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, সারা দেশে রেলওয়ের ভূমির পরিমাণ ৬১ হাজার ৮২০ দশমিক ৯৭ একর। রেলভূমির মধ্যে ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে।

আরও পড়ুন- 

রিমান্ডে থাকা ফাইজুল্লাহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

জঙ্গিবাদের বিরুদ্ধে ১ লাখ ১ হাজার ৫২৪ ওলামা

/ইএইচএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের