রিমান্ডে থাকা অবস্থায় ‘বন্দুকযুদ্ধে’ গোলাম ফাইজুল্লাহ ফাহিম নিহতের রেশ কাটতে না কাটতেই ফের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক যুবক। শনিবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মাথা ও গলায় গুলিবিদ্ধ ওই যুবককে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার এসআই মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এর আগে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার গোলাম ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ১৮ জুন শনিবার ভোরে মাদারীপুর সদর উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার পরদিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ফাহিম।
আরও পড়তে পারেন:
রিমান্ডে থাকা ফাইজুল্লাহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ম্যাজিস্ট্রেট সাহেব, এ ঘটনায় আমি জড়িত নই: আদালতে ফাইজুল্লাহ
‘বন্দুক, তুমি যুদ্ধ বোঝো, তদন্ত বোঝো না’
/জেইউ/এমপি/








