চাল উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১৪:৪৫আপডেট : ২০ জুন ২০১৬, ১৪:৪৫

সংসদ অধিবেশন

চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্তা অর্জন করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, কৃষিবান্ধব সরকার সব ধরনের কৃষি উৎপাদন বিশেষত দানাশস্য উৎপাদনে নানামুখী কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ফলে দেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তিনি বলেন, ২০১২ সালের পর থেকে সরকার বিদেশ থেকে চাল আমদানি করেনি। বেসরকারি পর্যায়ে আমদানি করা হলেও তা বিনা শুল্কে নয়। বরং বিদ্যমান নীতিমালার ২০ শতাংশ আমদানি শুল্ক দিয়ে চাল আমদানি করা হয়। শুল্ক আরোপের ফলে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরাও ২০১৫ সালের ডিসেম্বরের পর আর কোনও চাল আমদানি করেনি।

মন্ত্রী জানান, বিদেশ থেকে চাল আমদানিকে নিরুৎসাহিত করতে চলতি (২০১৬-১৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও আমদানির উপর ৩০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। এর ফলে চাল আমদানি আরও নিরুৎসাহিত হবে।

ফেনী-৩ আসনের সংসদ সদস্য মো. রহিম উল্লাহর প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে কার্ড প্রদানের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম