ঢাকায় ৫৭৭৬ মসজিদ রয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৬, ১৩:১৬আপডেট : ২১ জুন ২০১৬, ১৩:১৭

মসজিদ

ঢাকা শহরে ৫ হাজার ৭৭৬টি মসজিদ রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। 

ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের এক জরিপ থেকে এই তথ্য তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, কুয়েতের সহায়তায় চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিদেশি সহায়তা পাওয়া গেলে আরও মসজিদ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে।

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের স্থাপত্য নকশা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য করা হলে তিনি সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। নকশা চূড়ান্ত হওয়ার পর একনেকে অনুমোদিত হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রকল্পের আওতায় দেশের প্রতি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করা হবে।

 আরও পড়ুন: হত্যার পর খুনিরা বৈঠক করেছিল রেডিসনে, একবছর আগেই খুনিদের প্রোফাইল তৈরি করেন গোয়েন্দারা

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের