হয়রত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে অবৈধভাবে বের করার সময় এক লাখ এটিএম কার্ড জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।
মঙ্গলবার সকাল দশটার দিকে কার্ডগুলো জব্দ করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম।
তিনি বলেন, ‘হয়রত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ২ নম্বর গেট দিয়ে কার্ডগুলো কোনও প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই বের করার চেষ্টা করা হয়। কাস্টম কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে যারা বের করছিল তারা পালিয়ে যায়। কার্ডগুলোর গায়ে সিটি ব্যাংকের নাম ও লোগো আছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বাবুল আক্তার জড়িত কিনা সে প্রসঙ্গ এখনও আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
- মিতু হত্যাকাণ্ড: ভোলা ‘খুনিদের’ অস্ত্র দেয়, সরবরাহ করে মনির
- দুই ‘খুনির’ জবানবন্দি নিয়ে পুলিশের রহস্যময় রাখঢাক
/সিএ/এজে








