মানবতাবিরোধী অপরাধ: খালাস চেয়ে দুই রাজাকারের আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৬, ১৫:৫০আপডেট : ৩০ জুন ২০১৬, ১৫:৫২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহিবুর রহমান ওরফে বড় মিয়া ও আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক খালাস চেয়ে আপিল করেছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আপিল আবেদনে ৯ শতাধিক পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে।

গত ১ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচংয়ের তিন ভাইয়ের মধ্যে মহিবুর রহমান ওরফে বড় মিয়াকে ফাঁসি, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাত ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর মধ্যে মহিবুর রহমান ও রাজ্জাক আপিল করলেও মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এখনও আপিল করেননি।

গত বছরের ৩১ মে এ তিন ভাইয়ের বিরুদ্ধে চারটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২৯ সেপ্টেম্বর বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি একই মামলার আসামি মহিবুর ও মুজিবুরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপর ২০১৫ সালের ২৮ এপ্রিল মামলার তদন্ত শেষ করেন তদন্তকারী কর্মকর্তা নুর হোসেন।

২০০৯ সালে শহীদ মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স-৪ এর বিচারক রাজীব কুমার বিশ্বাসের আদালতে মহিবুর ও মুজিবুরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করেন। পরে মামলাটি আদালত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

আরও পড়ুন- 

যেভাবে পুলিশের সোর্স হয়ে ওঠে মুছা

জঙ্গি প্রতিরোধে নাগরিক নেটওয়ার্ক গড়ে তুলবে কাউন্টার টেরোরিজম

/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম