গুলশানের রেস্টেুরেস্টে জিম্মি অবস্থা অবসানের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি রাত ১১টার দিকে জানান, একটি স্প্যানিশ রেস্টেুরেন্টের ভেতরে বিদেশিসহ বেশ কিছু লোক জিম্মি অবস্থায় রয়েছেন। তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করার স্বার্থে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
র্যাব ডিজি ভেতরের পরিস্থিতি সম্পর্কে এখনও স্পষ্ট কিছু বলা যচ্ছে না বলে জানান। তিনি পুলিশের কাছ থেকে আপডেট নিয়ে সংবাদ মাধ্যমকে পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, কোনও বিভ্রন্তির সৃষ্টি হলে পরিস্থিরি নিয়ন্ত্রণ জটিল হয়ে উঠতে পারে।
গুলশানের ৭৯ নাম্বার সড়কে একটি স্প্যানিশ রেস্টুরেন্টকে ঘিরে গোলাগুলির ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, অনেকেই টিভি দেখছেন, জাতীয় স্বার্থে ক্রমাগত আপডেট দেওয়া স্থগিত রেখে আমাদের দেওয়া আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।
ডিজি বলেন, আমরা বিপথগামীদের সঙ্গে কথা বলতে চাই। প্রতিটি প্রাণই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
/এইচকে/








