রাত পৌনে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ১৬:২৯আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৭:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২ জুলাই) আজ রাত পৌনে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশনে সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে জিম্মির ঘটনা নিয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন।

বাংলাদেশে এর আগে বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী হামলা হলেও এই প্রথমবারের মত মানুষকে জিম্মি করে এ ধরনের হত্যাকাণ্ড ঘটল।

শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত অস্ত্র ও বিস্ফোরক নিয়ে গুলশানের হলি আর্টিজেন বেকারিতে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। এ ঘটনায় শনিবার সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের দুই কর্মকর্তা, ছয় সন্ত্রাসী এবং তাদের হাতে জিম্মি হওয়া ২০ জন নিহত হয়েছে।

আরও পড়ুন-

গুলশান হামলা: ২০ বিদেশিকে গলা কেটে হত্যা

‘মানুষ রুখে দাঁড়ালে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠাঁই পাবে না’

/ইএইচএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক