রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহতদের মরদেহগুলো ১৩টি অ্যাম্বুলেন্সে করে সিএমএইচ-এ নেওয়া হয়েছে। সিএমএইচে মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেখানেই নিহতদের স্বজনরা অপেক্ষা করছেন।
দুপুর ২টা ২২মিনিটে অ্যাম্বুলেন্সগুলো হলি আর্টিজানে আসে। প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পরে মরদেহগুলো লাশবহনকারী ব্যাগে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
এদিকে, পুলিশের এডিসি মশিউর রহমান জানান, পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আলামত সংগ্রহের জন্য ওই এলাকায় সাংবাদিকসহ সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, শুক্রবার রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২০ জন বিদেশি নাগরিক রয়েছেন।
ছবি: নাসিরুল ইসলাম।
আরও পড়ুন:
‘হামলাকারী সাত-আট জন, তখন কাস্টমার ছিল প্রায় ২০ জন’
কমান্ডো অভিযানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে গুলশানে জিম্মি সংকটের অবসান: প্রধানমন্ত্রী
/ইউআই/বিটি/এপিএইচ/এফএস/








