এই হামলার শেকড় খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৩:৩৪আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার শেকড় খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত জাপানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। রবিবার (৩ জুলাই) সকালে গণভবনে এই সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সাংবাদিকদের এই তথ্য জানান।

উল্লেখ্য শুক্রবার গুলশানের ওই রেস্টুরেন্টে নিহত ১৭ বিদেশি নাগরিকের মধ্যে সাত জন জাপানের নাগরিক। তাদের মধ্যে ছয়জন বাংলাদেশ মেট্রোরেল প্রকল্পে কাজ করতেন।

রবিবার প্রধানমন্ত্রী বলেন, ‘গুলশানে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এর শেকড় খুঁজে বের করা হবে। এদের কারা মদদ দেয়, কারা গোলাবারুদ দেয়, তাদের অস্ত্র ও অর্থ দেয় এগুলো খুঁজে বের করা হবে।’

সাম্প্রতিক সময়ে ফ্রান্স, বেলজিয়ামসহ অন্যান্য স্থানে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেগুলোর নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশের আইন-শৃঙ্খলাবাহিনী জিম্মি সংকটের অবসান করতে পারায় তাদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন- 

প্রতিবেশীদের বর্ণনায় ভয়াল ২৪ ঘণ্টা
গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি

/পিএইচসি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম