জঙ্গিদের জামিনে সতর্ক হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১৩:১৪আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৭:০২

আইনমন্ত্রী আনিসুল হক জঙ্গিদের জামিনের ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচারিক কার্যক্রম পরিচালনা ও জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত স্বাধীন। তবে চাঞ্চল্যকর ঘটনা এবং জঙ্গি কার্যক্রমের সঙ্গে যারা সম্পৃক্ত তারা যাতে বের হয়ে যেতে না পারে সে জন্য বিচারকদের জামিন দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।
রবিবার (১০ জুলাই) বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জঙ্গিদের বিচারের জন্য বিশেষ ট্রাইবুন্যাল গঠন করা হবে কিনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনেই জঙ্গিদের বিচার সম্ভব।
বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হয়ে পড়ায় এসব প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা মনে করি না প্রাতিষ্ঠানিকভাবে এসব ঘটনা ঘটছে। ব্যক্তিগতভাবে কেউ এতে জড়িত হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এপিএইচ/

আরও পড়ুন: 

ঢাকায় পৌঁছেছেন নিশা দেশাই

নিরাপত্তা বলয় মাথায় রেখে কয়েক স্তরে ভাগ হয়ে হামলা চালায় জঙ্গিরা

জঙ্গি আস্তানা নর্থসাউথ ইউনিভার্সিটি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম