ঢাকায় পৌঁছেছেন নিশা দেশাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১১:০৯আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৩:২৮

নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। আজ রবিবার সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে নিশা দেশাই সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা প্রস্তাব দেবেন। কূটনৈতিক সম্প্রদায়, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
নিশা দেশাইয়ের সঙ্গে সফর করছেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ। ঢাকা সফর শেষে নিশা দেশাই শ্রীলঙ্কা সফরে যাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই।
গত ২৫ এপ্রিল ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পর ৫ ও ৬ এপ্রিল বাংলাদেশ সফর করেন নিশা দেশাই।
গত ১ জুলাই রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজানে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। সেখানে আসা অতিথিদের জিম্মি করে রাখা হয়। পরে সেই রাতেই জিম্মিদের হত্যা করে সন্ত্রাসীরা। নিহতদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয়, একজন মার্কিনি এবং দুজন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরের দিন সকালে কমান্ডো বাহিনীর অভিযানে নিহত হয় ছয় সন্ত্রাসী। জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে।

ঘটনার রাতে সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া গুলশান থেকে রক্তাক্ত অবস্থায় আটক শাওন নামের এক যুবকও গত শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এপিএইচ/

আরও পড়ুন:

‘বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই জঙ্গি হামলা’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম