জঙ্গিসংশ্লিষ্ট ৩৭ মামলার মধ্যে চার্জশিট হয়েছে ১৪টির: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১৫:৪০আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৮:১৩

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি এসংক্রান্ত মামলাগুলোর চার্জশিট শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল সাড়ে ১১টা থেকে টানা তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদ সংশ্লিষ্ট মামলা রয়েছে ৩৭টি। এর মধ্যে চার্জশিট হয়েছে ১৪টি। বাকিগুলোর চার্জশিট শিগগিরই দেওয়া হবে।

তিনি আরও বলেন, গৃহীত সিদ্ধান্তের মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ জন্য সামাজিক বিপ্লব দরকার, সবার সংশ্লিষ্টতা দরকার।

হঠাৎ যাতে জঙ্গিরা কোথাও আক্রমণ করতে না পারে সে জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি পাহারা বাড়ানো হবে। ইপিজেডগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এরপরও কেউ যদি নিরাপত্তা চায় তবে সরকার তা দিতে প্রস্তুত আছে।

গুলশান-বনানীসহ কূটনৈতিক ও আবাসিক এলাকায় যত্রতত্র গড়ে ওঠা অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হাসপাতাল বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। হবে।এছাড়াও পুলিশ ও অন্যান্য বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার সিদ্ধান্তের কথাও জানান আমির হোসেন আমু।

বৈঠকে পিস টিভি বন্ধ করতে উপস্থিত সবাই সম্মত হয়েছেন বলেও জানান তিনি। এছাড়াও দেশের স্বার্থ বিরোধী প্রচারণা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও সারাদেশে এখন থেকে জুমা নামাজকেও নজরদারির আওতায় আনার ঘোষণার দিয়েছেন তিনি।

/ওএফ/ টিএন/

আরও পড়ুন:

শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে সরকারকে জানানোর নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী