ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১৮:৫৯আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৯:০১

মো.-আল-আমিন রাজধানীর কামরাঙ্গীর চরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মো. আল-আমিন (১০)। রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
আল-আমিনের বাবার নাম মো. মনির হোসেন মোল্লা। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। আল-আমিন ঢাকায় কামরাঙ্গীর চরের কোম্পানি ঘাট এলাকায় আফছু মিয়ার পাঁচতলা  বাড়ির চতুর্থ তলায় নানি পারুল বেগমের ভাড়া বাড়িতে থাকতো। সে স্থানীয়  রহমত উল্লাহ প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহত আল-আমিনের মামা সাকিব জানান, আল-আমিন বিকালে ওই পাঁচতলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে হঠাৎ করে নিচে পড়ে যায়। সেখান থেকে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাকিব আরও জানান, পাঁচতলা ওই ভবনের ছাদে কোনও রেলিং ছিল না। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অনলাইনে জঙ্গি বানানোর ফাঁদ!

/এআইবি/এআর/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী