তিন হাইকমিশনারের সঙ্গে নিশার মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ১১:১৯আপডেট : ১১ জুলাই ২০১৬, ১১:১৯

নিশা দেশাই বিসওয়াল

তিন দিনের ঢাকা সফরে আসা মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকালে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর তিনি গুলশানে জঙ্গি হামলার শিকার হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁ পরিদর্শন করেন।

গুলশান হামলা এবং হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গুলশানের বাসভবনে এই মতবিনিময় শুরু হয়।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সাক্ষাৎ করবেন নিশা। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও তার বৈঠক করার কথা।

তিন দিনের ঢাকা সফরের প্রথম দিন রবিবার নিশা দেশাই পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ও পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এছাড়া নিশা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা