মানবতাবিরোধী অপরাধ

ময়মনসিংহের ৮ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তৈরি হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ১১:৫৬আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৪:৩০

আইসিটি

মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের এমপি এম এ হান্নাসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি তদন্ত সংস্থার ৪১তম প্রতিবেদন।

তদন্ত সংস্থার প্রধান সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির এমপি এম এ হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রহিমা খাতুন নামে এক শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী গতবছর একটি মামলাটি করেন।

বিচারিক আদালতের হাকিম মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান। মামলার অপর দুই আসামি হলেন তৎকালীন আলবদর বাহিনীর সদস্য ফকরুজ্জামান ও গোলাম রব্বানী।

মামলার আরজিতে বলা হয়েছে, ১৯৭১ সালের অক্টোবরে ত্রিশাল উপজেলার বৈলর মুন্সীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে গৌরীপুর উপজেলা থেকে শান্তি কমিটির নেতা এম. এ হান্নান এবং তার দুই সহযোগী ফকরুজ্জামান ও গোলাম রব্বানী ধরে নিয়ে যান। তাকে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়।

জানা গেছে, ১৯৭১ সালে ত্রিশালের বর্তমান এমপি এম এ হান্নান শান্তি কমিটির প্রভাবশালী নেতা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করেছিলেন এবং হত্যাসহ নানা ধরনের অপকর্মে জড়িত ছিলেন।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম