স্থানীয় পর্যায়ে সারা দেশে হিজড়া জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর ১০ জনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
আজ বুধবার (১৩ জুলাই) ইউএসএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা হিসেবে প্রত্যেককে ক্রেস্ট ও প্রাইজমানি দেওয়া হয়।অনুষ্ঠানে দেশব্যাপী পরিচালিত হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার ওপর একটি জরিপের ফলাফলও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণ বিভাগের উপ-পরিচালক ও হিজড়া প্রকল্পের পরিচালক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, ‘ মানুষের লৈঙ্গিক পরিচয়, গায়ের রঙ, উচ্চতা ইত্যাদি বিবেচ্য নয়; বরং মেধা, শিক্ষা ইত্যাদি বিবেচনা করা উচিত। আমি মনে করি হিজড়াদেরও সেভাবেই দেখা উচিত।’
সরকার ২০১৩ সালে হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জানিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.গোলাম আজাদ খান বলেন, সরকার তাদের স্বীকৃতি দিয়েছে, সংবিধান অনুসারে সকল অধিকার ভোগের সুযোগ তাদের রয়েছে।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান আনিসুল ইসলাম হিরো বলেন, ‘ আমরা আসলে হিজড়াদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারছি না। শিক্ষা, সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, সোসাইটির স্থানীয় পর্যায়ে কর্মরত ওয়াচডগ মেম্বার, ড্রপ-ইন-সেন্টার ম্যানেজার, হিজড়া সংঘের প্রতিনিধিরা।
আরও পড়তে পারেন: জঙ্গিবাদবিরোধী ‘ফর্মুলা’ নিয়ে আসছেন খালেদা জিয়া!
আরও পড়তে পারেন: হাসনাত করিমকে নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ
জেএ/এমএসএম/








