হাসনাত ও তাহমিদকে ছাড়ুন, নয়তো অভিযুক্ত করুন: এইচআরডব্লিউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ১১:৩২আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১১:৪৫

হাসনাত-তাহমিদ

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর উদ্ধার করা দুই জিম্মি হাসনাত করিম ও তাহমিদ খানকে ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে গেলেও এখন পর্যন্ত ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়নি বা অভিযুক্তও করা হয়নি বলে দাবি করেছে সংস্থাটি।

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছে সংস্থাটি।

তাদের দাবি, গুলশান হামলার পরদিন সকালে কমান্ডো অভিযানে হামলাকারীদের হাতে আটক ১৩ জনকে মুক্ত করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে হাসনাত করিম (৪৭) ও তাহমিদ খান (২২) ছাড়া বাকিদের ৩ জুলাই ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে দুইজনের পরিবার তাদের ব্যাপারে কোনও খবর পাচ্ছে না। হাসনাত ও তাহমিদের জন্য পরিবারের পক্ষ থেকে কাপড় ও ওষুধ পাঠানো হলেও এসব তাদের কাছে পৌঁছেছে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নয়।   

২২ বছরের তাহমিদ কানাডার স্থায়ী বাসিন্দা ও টরোন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত বর্তমানে ব্রিটেনে থাকেন।

এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘ওই ক্যাফেতে (হলি আর্টিজান) হামলা ভয়ংকর একটি ঘটনা। এই বিষয়ে তদন্তের জন্য উদ্ধার হওয়া জিম্মিদেরও জিজ্ঞাসাবাদ করাই উচিত। তবে এই জিজ্ঞাসাবাদ হওয়া উচিত তাদের (জিম্মি) অধিকার বজায় রেখে।’  

তিনি দাবি করেন, ‘হাসনাত ও তাহমিদকে আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। পুলিশ যদিও তাদের আটকে রাখার কথা অস্বীকার করছে। তবে এটা নিশ্চিত যে তারা এখনও গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে। কর্তৃপক্ষের উচিত তাদের ছেড়ে দেওয়া অথবা অভিযুক্ত করা।’

এইচআরডব্লিউ দাবি, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে অত্যাচার-নির্যাতনের ইতিহাস রয়েছে। এ ব্যাপারে যথেষ্ট তথ্যপ্রমাণও রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিদের হয়রানির বহু নজিরও আছে।  

এইচআরডব্লিউ কানাডা ও ব্রিটিশ সরকারকে তাহমিদ ও হাসনাতের ব্যাপারে কূটনীতিক মাধ্যমে খোঁজ নেওয়ার আহ্বান জানায়। অ্যাডামস বলেন, যত দিন ধরে তাহমিদ ও হাসনাতকে যোগাযোগ বিচ্ছিন্নভাবে আটকে রাখা হয়েছে তা নিঃসন্দেহে তাদের অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষের উচিত বাংলাদেশি ও আন্তর্জাতিক আইন অনুসরণ করে তাদের আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া ও বিচারকের সামনে হাজির করা।

আরও পড়ুন- 

সরকারি চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়স ৬০ বছর

জাকির নায়েকের চ্যালেঞ্জ
তুরস্কে সামরিক আইন জারি, দেশজুড়ে কারফিউ

/এফএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম