জাকির নায়েকের চ্যালেঞ্জ

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ০৩:০১আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০৯:১০

জাকির নায়েক ইসলামি বক্তা ও পিস টিভি’র আলোচক ড. জাকির নায়েক জানিয়েছেন, তিনি কোনও সন্ত্রাসী কাজে উৎসাহ দেন নি। তিনি বলেছেন, ‘জিহাদের নামে আত্মঘাতী হামলা করে নিরাপরাধ মানুষকে হত্যা করা ইসলামে দ্বিতীয় বড় পাপ। এটা ইসলামে নিষিদ্ধ, হারাম।’
বৃহস্পতিবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে সৌদি আরবের মদিনা থেকে স্কাইপের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে জাকির নায়েক  এসব কথা বলেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
বিবিসি বাংলার ওই প্রতিবেদনে জানানো হয়, জাকির নায়েক বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি জানান, তার ভাষণের কোন অংশটি বাংলাদেশের অশান্তি সৃষ্টি করতে পারে বলে অভিযোগ তোলা হচ্ছে, সেই পুরো অনুষ্ঠানটা দেখানো হোক।
তিনি আরও বলেন, তার কোনও বক্তব্যেই তিনি সন্ত্রাসের পক্ষে কথা বলেন নি। তবে অনেক ক্ষেত্রে কাটছাঁট করা ভিডিও দেখেই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করছে সংবাদ মাধ্যম।
জাকির নায়েক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি ভিডিও ক্লিপ দেখেই এধরনের অভিযোগ করা হচ্ছে। যেখানে আমার ভাষণের একটা দুটো বাক্য অপ্রাসঙ্গিকভাবে প্রচার করা হয়েছে।’

এ সময় তিনি চ্যালেঞ্জ করে বলেন, পিস টিভিতে সম্প্রচার হওয়া পুরো ভাষণগুলো কেউ দেখাক। তারপরে বলুক যে, কোন অংশটা ভারত বা বাংলাদেশের জন্য অশান্তি তৈরি করতে পারে?’

জাকির নায়েক বলেন, প্রতি মাসে তিনি কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা করেন। তারা তার সঙ্গে ছবিও তোলেন। কিন্তু তাদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনকেই হয়তো তিনি ব্যক্তিগতভাবে চেনেন।

তিনি আরও বলেন, ‘জ্ঞাতসারে আমি কোনও সন্ত্রাসবাদীর সঙ্গে দেখা করি নি। কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে যদি এমন ব্যক্তি কেউ থেকে থাকেন যিনি সন্ত্রাসবাদী, তাহলে তো সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়!’

এ সময় তিনি ভারতে পিস টিভি চ্যানেলটি দেখানোর অনুমতি না দেওয়া প্রসঙ্গে বলেন, পিস টিভি মুসলিম চ্যানেল, এটা ইসলামি চ্যানেল। সেজন্যই অনুমতি দেয়নি ভারত সরকার।

মুম্বাই পুলিশ জাকির নায়েকের বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে, তিনি সেই তদন্তের মুখোমুখি হতেও রাজী আছেন বলে জানান ইসলামী এই চিন্তাবিদ।

/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন:

চলতি বছর ভারতে ফিরছেন না জাকির নায়েক

জাকির নায়েকের সমর্থনে টুইটার ক্যাম্পেইন!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?