বিশ্ববিদ্যালয়গুলোকে সংকটে রেখেই বিদেশ গেলেন ইউজিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৮:২৮আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৮:২৮

ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান সম্প্রতি দেশে জঙ্গি হামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়গুলো ইমেজ সংকটে পড়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা জঙ্গি দমনে দফায় দফায় বৈঠক করছেন। এমন সময় দেশের ১৩২টি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ৪ দিনের সফরে ভারত গেলেন।

মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান আব্দুল মান্নান বিমানযোগে ভারতের পথে ঢাকা ত্যাগ করেন। ইউজিসির জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ৫ম বোর্ড সভায় যোগদানের জন্য তিনি ঢাকা ত্যাগ করেছেন। সভায় যোগদানের জন্য ১৯-২১ জুলাই পর্যন্ত তাকে ভারতে অবস্থান করতে হবে।

দেশে ফিরে আসার সম্ভবনার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ জুলাই চেয়ারম্যান দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই জঙ্গি দমনে করণীয় ও সচেতনতামূলক মতবিনিময় সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীসহ অন্যান্যদের ডেকেছে শিক্ষামন্ত্রণালয়। যেখানে ইউজিসির চেয়ারম্যানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইউজিসি চেয়ারম্যান সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর এর একজন সদস্য।

এদিকে, বিশ্ববিদ্যালয়গুলোর দেখভাল করার দায়িত্বে থাকা ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে একটি জরুরি প্রয়োজনে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ইউজিসি সূত্রে জানা গেছে, তিনি যখন বিদেশ সফরে যান তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউজিসির কোনও না কোনও সদস্যকে দায়িত্ব দিয়ে যান। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানও গণমাধ্যমে কোনও কথা বলেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তিনি ছাড়া গণমাধ্যমে কথা বলার ক্ষমতা কারও নেই। তিনি দেশে ফিরলে গণমাধ্যমে কথা বলবেন। অন্যদের কথা বলা নিষেধ আছে।

উল্লেখ্য, এর আগে গত বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, প্রশ্নপত্র ফাঁসের দায়ে গ্রেফতার হয়ে ইউজিসি কর্মকর্তা ওমর সিরাজ মারা যাওয়ার সময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ মুহূর্তেও তিনি বিদেশ সফর সংক্ষিপ্ত কিংবা বাতিল করেননি।


/আরএআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী