বিদেশিরা আড়চোখে দেখছেন না বাংলাদেশকে

তানভীর হোসেন, মালয়েশিয়া থেকে ফিরে
২১ জুলাই ২০১৬, ২৩:২৫আপডেট : ২১ জুলাই ২০১৬, ২৩:৪০

ঢাকায় জঙ্গি হামলায় বিদেশিসহ ২২ জন নিহত হওয়ার ঘটনাটি দুঃখজনক তবে তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি। তাদের মতে, সারাবিশ্বেই এখন সন্ত্রাসী হামলা হচ্ছে। এটা আগেও ছিল, এখনও আছে। ২২ জনের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। তবে তা মুষড়ে পড়ার মতো নয়। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে এগুতে হবে।

মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরে বিভিন্ন দেশের পর্যটক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের এমন বক্তব্য পাওয়া গেছে।

সরেজমিন মালয়েশিয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ‘টুইন টাওয়ার’ খ্যাত  কেলসিসি সেন্টারে প্রতিদিন বিভিন্ন দেশের পর্যটকদের ঢল নামে। ১২ ও ১৩ জুলাই এখানেই কথা হয় জাপানের মাসা সিকি, ভিয়েতনামের এনগুয়েনি লিন লিকি, অস্ট্রেলিয়ার স্টিকি ওয়াইল, তুরস্কের কাসফি মিনাজ এর সঙ্গে। এছাড়া মালয়েশিয়াতে ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত তাজাকিস্তানের মোহাম্মদ আবদুল্লাহসহ আরবো কয়েকজনের সঙ্গে কথা হয় বাংলাদেশ ইস্যুতে। তাদের সবার সারকথা এমনই।

মাসা সেকি

জাপানের টয়োটা কোম্পানির একটি শাখাতে চাকরি করেন মাসা সিকি। ছুটিতে ঘুরতে এসেছিলেন মালয়েশিয়াতে। কথা প্রসঙ্গে নিজেকে বাংলাদেশি পরিচয় দিতেই কথা বলতে বেশ আগ্রহ দেখান তিনি। সঙ্গে সঙ্গে বললেন, ১ জুলাই বাংলাদেশে জঙ্গি হামলায় কয়েকজন জাপানিও নিহত হয়েছেন। তাদের ব্যাপারে কিছুটা আপসোস করলেও এতে বাংলাদেশিদের ‘ভীত’ না হওয়ার আহ্বান জানান মাসা সিকি। বলেন, এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে।

সিকি বলেন, ‘আমি বেশ মর্মাহত যে বাংলাদেশে আমাদের দেশের কয়েকজন মারা গেছে। শুনেছি তারা নাকি সে দেশে মেট্রো রেল প্রজেক্টে কাজ করতে গিয়েছিল। সন্ত্রাসী হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। একটি গোষ্ঠী কখনও কখনও এসব করে। তবে বাংলাদেশিদের এসব নিয়ে ভীত হলে চলবে না। তাদের অনুরোধ করবো ভবিষ্যতে এসব কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে সেজন্য প্রস্তুতি নিতে।’

লিন

ভিয়েতনামের এনগুয়েনি লিন লিকি নিউজিল্যান্ডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার। ঘুরতে এসেছেন মালয়েশিয়াতে। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘ভিয়েতনাম এখন বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকাতে আছে। বাংলাদেশের সী বিচ (বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত) নাকি তালিকাতে ছিল। তোমাদের দেশ তো অনেক সুন্দর। এ সুন্দর দেশে জঙ্গি হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে বাংলাদেশিদের আরও সতর্ক থাকতে হবে। এ দোষ পুরো দেশের ওপর বর্তায় না। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করেই স্বাভাবিক হতে হবে।’

 মালয়েশিয়ার ইসলামি ইউনিভার্সিটি

মালয়েশিয়ার গুম্বাক এলাকাতে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটিতে ৩০ হাজারের বেশি ছাত্র অধ্যয়নত। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের পাশেই মসজিদ। এর পাশেই রয়েছে ক্যাফেটেরিয়া। সেখানে এক দুপুরে কথা হয় ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিভিন্ন দেশের কয়েকজন ছাত্র-ছাত্রীর সঙ্গে। ওই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী মোস্তফা মিয়া পরিচয় করিয়ে দেয় তাদের সঙ্গে।  এদের মধ্যে তাজিকিস্তানের মোহাম্মদ আবদুল্লাহ, সেনেগালের তাইফুন বিন সাদিক, মালয়েশিয়ার মোহাম্মদ জাইফু বলেন, ‘তোমাদের বাংলাদেশিরা অনেক ভালো। তোমাদের দেশে হামলার খবর শুনেছি। এতে তোমাদের মনোবল ভাঙলে চলবে না। আর এটাকে ভুলে যেতে হবে। তাহলেই তোমাদের দেশ এগুবে। এসব ঘটনার পরেও বাংলাদেশিরা আমাদের ভালো বন্ধু।’

মালয়েশিয়া বেড়ানো শেষে চলে আসি সিঙ্গাপুরে। রাজধানী সিঙ্গাপুর সিটিতেই অবস্থিত মেরিনা বে। এটা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান। সেখানে অস্ট্রেলিয়ার স্টিকি ওয়াইল, তুরস্কের কাসফি মিনাজ এর সঙ্গে কথা হয়। তারা জানান, ‘বিশ্বের অনেক দেশেই এ ধরনের হামলার ঘটনা ঘটে। কিন্তু তোমাদের দেশ নিয়ে বিশ্ব মিডিয়াতে বেশ আলোচনা হয়। মনে হয় তোমাদের দেশের বিরুদ্ধেও কেউ কেউ শত্রুতা করছে। শুনেছি তোমরা নাকি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো। তাহলে তোমাদের তো ভয় পাওয়ার কিছু নাই। মনে রাখতে হবে এসব বিচ্ছিন্ন ঘটনা।’

 

/টিএন/

আরও পড়ুন:

নিবরাস ইস্যু: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা ইমেজ সংকটে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম