যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতের দাবি কাজী নাবিলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৬, ০৫:৩৬আপডেট : ২২ জুলাই ২০১৬, ০৫:৪৫

সংসদ অধিবেশনে কাজী নাবিল আহমেদ দেশের অন্যতম পুরনো শহর যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়েছেন, যশোর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধির বাতিল নোটিশের ওপর বক্তব্যকালে তিনি এ দাবি করেন।
কাজী নাবিল আহমেদ যশোরকে দেশের প্রাচীন শহরগুলোর একটি উল্লেখ করে বলেন, ‘যশোর হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম কয়েকটি জেলার মধ্যে অন্যতম। যশোর শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র, পাঁচ’শ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, একটি মেডিক্যাল কলেজ ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী যশোর সফরকালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে ক্ষমতায় এলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি বিবেচনা করা হবে।’
যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি, যেন যশোরকে দ্রুত সিটি করপোরেশনে উন্নীত করা হয়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পৌরসভা শহরের প্রধান চৌরাস্ত‍া মোড়, দড়াটানা মোড় অন্যান্য মোড়গুলো বর্তমানে খুবই সরু হয়ে গেছে। এগুলো আরও প্রশস্ত করা প্রয়োজন। কাজেই এ মোড়গুলো প্রশস্তকরণসহ পৌরসভার উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি।’

এ সময় সংসদ সদস্য জমি অধিগ্রহণ করে ব্রিটিশ আমলের সরু রাস্তাগুলো প্রশস্ত করার দাবি জানান।

/ইএইচএস/এসএ/এপিএইচ/

 আরও পড়ুন:

কাউন্টি অভিষেকেও দুর্ধর্ষ মুস্তাফিজ

র‌্যাবের নিখোঁজ তালিকায় ঝিনাইদহের প্রতিবন্ধী, প্রবাসী ও নিহতদের নাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম