জঙ্গিদের জামিন ঠেকাতে অ্যাটর্নি জেনারেল চাইলে নিজেই সেল গঠন করতে পারেন। তার পর্যাপ্ত সংখ্যক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন। চাইলে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে সেল করা যেতেই পারে। তিনি এব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর আগে দেশের বর্তমান পরিস্থিতিতে জঙ্গিদের জামিন হয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে, গত ১৯ জুলাই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘একটা কো-অর্ডিনেশন সেল থাকা দরকার, শুধু জঙ্গিদের বিষয়ে পর্যালোচনা করার জন্য। সেই সেল অফিসে বসে থাকলে হবে না। তাদের অনবরত যোগাযোগ করতে হবে পাবলিক প্রসিকিউটর অফিসের সঙ্গে।’
হঠাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনালের ছাদের পলেস্তরা খসে পড়েছে-এটা দেখলাম। ত্বরিত মেরামতের ব্যবস্থা করা হবে। মনে হয়, আগামীকাল থেকে কাজ শুরু হবে।’
/ইউআই /এপিএইচ/
আরও পড়ুন:








