গুলশান হামলা

কারা কিভাবে করেছে সেই সূত্র আমরা পেয়েছি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১৫:৪০ আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৫:৪২

আছাদুজ্জামান মিয়া গুলশান হামলায় জড়িতদের সূত্র পাওয়ার দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেছেন, ‘গুলশান হামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছি। সন্দেহভাজন অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। কারা করেছে, কিভাবে করেছে, সেই সূত্র আমরা পেয়েছি। তাদের গ্রেফতারে অভিযানে অব্যাহত রয়েছে।’
রবিবার ডিএমপি কমিশনার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নিকট অতীতে যেসব ঘটনা ঘটেছে, তা তদন্ত করে রহস্য উদঘাটন করা হয়েছে। সেসব ঘটনার সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগপত্র দেওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা হলি আর্টিজানে হামলারও রহস্য উদঘাটন করতে পেরেছি। সবাইকে গ্রেফতার করা সময়ের ব্যাপার। ওভার নাইট এসব হয় না। দিনক্ষণ দিয়ে তদন্ত শেষ করা যায় না। আমরা অচিরেই এসব দোষীদের গ্রেফতার করতে সক্ষম হব। আমাদের মেধাবী অফিসাররা কাজ করছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।’
বেসরকারি টিভি চ্যানেলগুলোর টকশোর সমালোচনা করে কমিশনার বালেন, ‘বিভিন্ন টকশোতে দেখা যায়, আমাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নাগরিকদের নিরাপত্তার জন্য যা করা দরকার সে বিষয়ে আমাদের আইনি ও সাংবিধানিক দায়িত্ব রয়েছে। যারা নাখোশ হন তারা জঙ্গি মদদদাতা হিসাবে চিহ্নিত হবেন। আমরা জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছি।’

প্রসঙ্গত, গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালানো হয়। এতে দেশি বিদেশি ২০ জন নাগরিককে হত্যা করে হামলাকারীরা। নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। সেনাবাহিনীর কমান্ড অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয় সন্দেহভাজন নিহত হয়। এই ঘটনায় দায়ের কারা মামলা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তদন্ত করছে।

বাড়িওয়ালাদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ‘এর আগে যেসব হামলার ঘটনা ঘটেছে, সেগুলোতে দেখা গেছে বাড়িওয়ালারা যথাযথভাবে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করেননি। বাড়িওয়ালারা এটা সরল মনে করছেন নাকি উদ্দেশ্যমূলকভাবে করছেন তা আমাদের তদন্তের বিষয়। আমি বাড়িওয়ালাদের বলব, ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র ও তথ্য সংগ্রহ করুন। নিকটস্থ থানায় তাদের তথ্য জমা দিন।’

কমিশনার বলেন, ‘আপনারা ২০১৩ সালের মে, ২০১৪ সাল জুড়ে এবং ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের সন্ত্রাসী কার্যক্রম দেখেছেন। আমরা সেগুলো নস্যাৎ করে দিয়েছি। এবারের ষড়যন্ত্রও আমরা নস্যাৎ করে দেব।’

একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে উল্লেখ করে কমিশনার বলেন, ‘একটি কুচক্রীমহল জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে গুজব ছড়াচ্ছে। কেউ গুজব রটিয়ে আতঙ্ক ছড়াবেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের দিন। এসব গুজবে কেউ কান দেবেন না।’


/এআরআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, ভেন্যু গোয়া
১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, ভেন্যু গোয়া
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি