রেলের সম্পত্তি চুরি, অবৈধ দখল ঠেকাতে সংসদে বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ০০:৩৫আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০০:৫৭

জাতীয় সংসদ রেলের সম্পত্তি চুরি বা অবৈধ দখল ঠেকাতে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল- ২০১৬ সংসদে পাস হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক রবিবার বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।
গত ৯ জুন বিলটি সংসদে তোলার পর সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সামরিক শাসনামলে ১৯৭৯ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় নতুন আইন করতে বিলটি পাস করা হয়েছে।
পাস হওয়া বিলে রেলওয়ে সম্পত্তি চুরি, অবৈধ দখলের দণ্ড সর্বোচ্চ সাত বছর এবং এই অপরাধে সহায়তার জন্য পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোনও সদস্যের কাছে যদি মনে হয় কোনও ব্যক্তি এই আইনের অধীন অপরাধ করেছেনে, তবে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে।
বিলে বলা হয়েছে, তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বাহিনীর কর্মকর্তা কোনও ব্যক্তির সাক্ষ্য নেওয়া, দলিল দাখিল বা উপস্থিতির নিশ্চিতে সমন জারি করতে পারবেন।
এই আইনের অধীন অপরাধ করার সময় ব্যবহৃত বস্তু, যন্ত্রপাতি, প্রাণি, যানবাহন বাজেয়াপ্ত করার এবং তা রেলওয়ে সম্পত্তি হিসেবে গণ্য হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। 

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে রেলমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কাজের ধারাবাহিকতা, আইনের শাসন এবং জনগণের আইনানুগ অধিকারগুলো জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ন রাখার জন্য সামরিক আমলে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে কিছু অধ্যাদেশ কার্যকর করার লক্ষ্যে নতুন এই আইনটি প্রণয়ন করা হয়েছে।

 আরও পড়তে পারেন: এবার রূপগঞ্জে পেটে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ  রেলের সম্পত্তি চুরি, অবৈধ দখল ঠেকাতে সংসদে বিল পাস

রেলের সম্পত্তি চুরি, অবৈধ দখল ঠেকাতে সংসদে বিল পাস
 
ইএইচএস/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক