কিছু টিভি চ্যানেলের নেতিবাচক সংবাদে শান্তির বিঘ্ন ঘটে: সংসদে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ২০:৪৩আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২০:৪৬


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কিছু টিভি চ্যানেলের নেতিবাচক সংবাদে শান্তির বিঘ্ন ঘটে ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার (২৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কিছু কিছু চ্যানেল স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক সময় সংবাদের নেতিবাচক দিক প্রচার করে। এতে শান্তির বিঘ্ন ঘটে ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। সব গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে সরকার সব সময় এমনটা প্রত্যাশা করে। কারণ স্বাধীনতার সঙ্গে দায়বদ্ধতার বিষয়টিও জড়িত।
ওই সংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন,  স্বাধীনতার নামে যেসব টেলিভিশন চ্যানেল অপসাংবাদিকতায় জড়িত তাদের ক্ষেত্রে আইনি কাঠামোর কোনও দুর্বলতা নেই। একটি স্বাধীন, বহুমুখী দায়বদ্ধ ও দায়িত্বশীল সম্প্রচার ব্যবস্থা গড়ে তোলা ও সম্প্রচার মাধ্যমগুলোকে একটি সমন্বিত কাঠামোয় আনতে জাতীয় সম্প্রচার নীতি প্রণয়ন করা হয়েছে। এছাড়া স্বাধীন সম্প্রচার কমিশন গঠনসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করে সম্প্রচার আইন ২০১৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনের একটি খসড়াও প্রণয়ণ করা হয়েছে।

সংরক্ষিত আসনের ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, দেশে বর্তমানে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ৯৫২টি। এর মধ্যে ক্ষুদ্র শিল্পের সংখ্যা ১ ‍লাখ ১৯ হাজার ৫২১টি, কুটির শিল্পের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ৩২৫টি এবং মাঝারি শিল্পের সংখ্যা ৭ হাজার ১০৬টি।

মন্ত্রী জানান, দেশে কৃষিজাত পণ্য সংরক্ষণে বিশেষ শিল্পানগরী স্থাপনে দুইটি সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করেছে। শিগগিরই মাঠ পর্যায় পরিদর্শন করে প্রতিবেদন প্রণয়ণ করে ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমানের প্রশ্নের জবাবে বিদ্যুত ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদের বলেন, বর্তমানে সরকারি খাতে ৭ হাজার ৭৬ মেগাওয়াট ক্ষমতার ১৭টি ও বেসরকারি খাতে ৩ হাজার ৬৮১ মেগাওয়াট ক্ষমতার ১৪টি বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ১০ হাজার ৭৫৭ মেগাওয়াট ক্ষমতার ৩১টি বিদ্যুত কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এগুলো ২০১৬ থেকে ২০২০ সালেল মধ্যে পর্যায়ক্রমে চালু হবে বলে আশা করা যায়।

সরকার দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুত সমিতিসমুহের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ১ কোটি ৫৬ লাখ। গত ২০১৫-১৬ অর্থ বছরে পল্লী বিদ্যুতের নীট লোকসান ৪৯১ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ৪৭ টাকা।

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদের অনুপস্থিতিতে তার পক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

আরও পড়ুন: মঙ্গলবার মুদ্রানীতি ঘোষণা
/ইএইচএস/এফএস/ আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের