জঙ্গি দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো কাজ করছেন ডিসিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৮:২২আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রোফাইল গুলশান হামলার পর জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা দিয়েছিলেন সে মোতাবেক জেলা প্রশাসকরা (ডিসি) কাজ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন-২০১৬’ এর প্রথম দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক পাড়া-মহল্লায় জঙ্গিবাদবিরোধী কমিটি গড়ে তোলার নির্দেশনা দিয়েছিলেন। জেলা প্রশাসকদের আবারও প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সরকার এখনও আগের অবস্থানে রয়েছে। এক্ষেত্রে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এটা মোকবিলা করতে চাই। সেই লক্ষ্যেই কাজ চলছে।

সরকারের তরফ থেকে জেলা প্রশাসকদের নতুন কোনও নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না’, তাদের নতুন কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তবে জন নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি গ্রহণ করার জন্য ডিসির নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনও সমস্যার কথা বলেছেন কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা স্বাচ্ছন্দ্যে সরকারের নির্দেশনা পালন করছেন। তবে কোথাও কোথাও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সুযোগ-সুবিধা  ও সমস্যার কথা জানিয়েছেন।

পাড়া-মহল্লায় জঙ্গি-সন্ত্রাসবাদবিরোধী কমিটিতে অন্য কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রাখা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেখানে আমাদের বিরোধী দল জাতীয় পার্টির নেতারা আছেনই।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় চলবে বাংলাদেশ। সেই চেতনায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে তার প্রমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল রাতে দেখিয়েছে। যৌথবাহিনী সফল অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসী জঙ্গিদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
তিনি বলেন, ডিসি সম্মেলনে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা জেলা ভিত্তিক আগামী দুই মাসের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, স্বাধীনতা যুদ্ধের জন্য সম্মুখ যুদ্ধের স্থানগুলো ও বধ্য ভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে এবং মুক্তিযুদ্ধাদের সনদ জাল প্রতিরোধে ৮ ধরনের বারকোড সম্বলিত সনদ প্রবর্তনের ব্যবস্থা করা হবে।

/এসআই/এসএনএইচ/এমএসএম/
আরও পড়ুন- 

কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি

মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে

কল্যাণপুর আস্তানার ১১ জনের মধ্যে ৯ জনের নাম বললো আটক জঙ্গি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম