১১ জনের মধ্যে ৯ জনের নাম বললো আটক জঙ্গি

আমিনুল ইসলাম বাবু
২৬ জুলাই ২০১৬, ১০:৪৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১২:৫৯

বাড়ির সামনে পুলিশ প্রহরা

কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে থাকা ১১ জঙ্গির মধ্যে ৯ জঙ্গির নাম জানা গেছে। তারা হলেন রবিন, সাব্বির, তাপস, অভি, আতিক, সোহান, ইমরান, ইকবাল ও হাসান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জঙ্গি মো. হাসান তাদের পরিচয় জানিয়েছে।  

হাসানের (২৫) বাড়ি বগুড়ার জীবন নগরে এলাকায়। তার বাবার নাম রেজাউল। বগুড়ার শাহ সুলতানপুর কলেজের ছাত্র ছিল সে। তার মাথায় ও পায়ে আঘাত রয়েছে।

সে জানায়, এক মাস আগে তাকে কল্যাণপুরের ওই বাসায় নিয়ে আসে রবিন। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এই এক মাসের মধ্যে তাকে ভবন থেকে নিচে নামতে দেওয়া হয়নি। তার দায়িত্ব ছিল সবাইকে রান্না করে খাওয়ানো। রাতে পুলিশের অভিযান টের পাওয়ার পর সে ওপর থেকে লাফ দেয়। রাত পৌনে ২টার দিকে পুলিশি প্রহরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজের ক্যাজুয়ালিটি বিভাগের ১ নম্বর ব্লকে চিকিৎসাধীন আছে সে।

আরও পড়ুন:

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু, মুহুর্মূহু গুলির শব্দ

অপারেশন স্টর্ম-২৬: কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

‘আমরা খুব বিপদে আছি, শুধু গুলি আর গুলি’

পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ

জঙ্গিদের গায়ে ছিলো কালো পোশাক, হাতে ছিল ছোরা: আইজিপি

ভবনটিতে যা আছে

আটক দুই জঙ্গির একজন যা বললেন

নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা

/এসটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী