বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১৮:০৯আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৯:১২

ব্রিটিশ কাউন্সিল নিরাপত্তার কারণে বাংলাদেশে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলে শিগগিরই আবারও সব ধরনের কার্যক্রম চালুর করার আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
বুধবার ব্রিটিশ কাউন্সিল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইরুহ্যাম বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলে যারা কাজ করেন এবং এখান থেকে যারা সেবা গ্রহণ করে থাকেন তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি।'

ঢাকায় ও চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিলের মোট চারটি অফিস রয়েছে। ১৯৬১ সালের ডিসেম্বরে ঢাকায় প্রথম ব্রিটিশ কাউন্সিলের অফিস চালু হয়। ১৯৭১ সালে বন্ধ হয়ে যাওয়ার পরে আবার ১৯৭২ সালে পুনরায় চালু হয়। এরপর গত চার দশকে নিরবচ্ছিন্নভাবে চলার পরে এই প্রথমবারের মতো ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের কাষ্টমার সার্ভিসের জবাব ইমেইল, লাইভ চ্যাট এবং ফেসবুকের মাধ্যমে অফিস চলাকালিন সময়ে দেওয়া হবে।
এর ফলে কারও কোনও সমস্যা হলে ’আমরা আন্তরিকভাবে দুঃখিত’।

/আরএআর/এসএসজেড/এনএস/

আরও পড়ুর: অর্ক মার্কিন নাগরিক, মিলেছে এনআইডির ফিঙ্গার প্রিন্ট

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক