কল্যাণপুরে জঙ্গি আস্তানা

তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১৮:৫৯আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৯:২৯

তাজ মঞ্জিল রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জঙ্গি আস্তানা ‘জাহাজ বিল্ডিং’ খ্যাত তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তথ্য যাচাইবাছাই না করে জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।  

ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ই্য়াসমিন বুধবার রিমান্ড আবেদনের ওপর শুনানি করেন। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তিনি মমতাজ পারভিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।   

এর আগে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. বজলুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পারভিনকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

এদিকে পুলিশের অনুমতি ছাড়া কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জঙ্গি আস্তানা ‘জাহাজ বিল্ডিং’ খ্যাত তাজ মঞ্জিল থেকে কোনও জিনিসপত্র সরানো যাবে না বলে জানা গেছে।  মিরপুর মডেল থানার এসআই সুভ্রত বিষয়টি নিশ্চিত করে জানান, অনুমতি ছাড়া ওই ভবনের কেউ জিনিসপত্র সরাতে পারবেন না। বাসায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনুমতি নিয়েই বাসায় প্রবেশ করতে হবে। ওই বাসায় বর্তমানে কোনও ভাড়াটিয়া নেই। 

উল্লেখ্য,  মঙ্গলবার ভোরে রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়ির পঞ্চম তলায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা  ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।

র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনটি থেকে লাফিয়ে পালানোর সময় রাকিবুল হাসান রিগ্যান নামে এক জঙ্গিকে গুলি করার পর আটক করে পুলিশ। আরেকজন পালিয়ে যায়।

আরও পড়ুন- 

গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!

খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!

দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে

/এসআইটি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম