মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানিয়েছেন, দেশে গবাদি পশুর দুধের চাহিদার তুলনায় উৎপাদন কম। জনপ্রতি দুধের চহিদা ২৫০ মিলি লিটার। তবে বর্তমান একজন মানুষ দৈনিক ১২৫ দশমিক ৫৯ মিলিলিটার পাচ্ছেন। তবে ২০২১ সালে মধ্যে জনপ্রতি দুধের উৎপাদন ১৫০ মিলিলিটার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
একই সাংসদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে মাছ রপ্তানি করে ৪ হাজার ২৮৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। তার আগের বছর অর্জিত হয়েছিল ৪ হাজার ৬৬০ কোটি টাকা।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মোহাম্মদ ছায়েদুল হক বলেন, দেশে সরকারের পরিচালনাধীন মাছের খামারের সংখ্যা ১৩৬টি। ২০১৫ সালে মাছের খামার থেকে ৫ কোটি ৪৪ লাখ টাকা আয় হয়েছে।
মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রশাসনে ওএসডি কর্মকর্তার সংখ্যা ২০৪ জন। ২০০৫ সালে ওএসডি কর্মকর্তার সংখ্যা ছিল ৯১২ জন।
জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা ৬৯, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ৬, বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি ৭০ এবং বাংলাদেশ রেলওয়ের ২৬৮ জন মিলিয়ে মোট ৪১৩ জন চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন।
হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আগামি ১৫ বছরের মধ্যে দেশের নদনদীর ২০০১ কিলোমিটার খনন এবং ৬৯০ কিলোমিটার নদী শাসনের প্রস্তাব আছে। এ কাজে মোট ৯ লাখ ৫৬ হাজার ৮৩৪ কোটি টাকা ব্যয় হবে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ের পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আরও পড়ুন-
গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!
খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!
দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে
/ইএইচএস/এফএস/








