গাজীপুর বারে হামলা মামলা: ৬ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১২:০৩আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১২:৪২

হাইকোর্ট

গাজীপুর বারে হামলা মামলায় ৬ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন আদালত। এ মামলায় আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

যাদের ফাঁসি বহাল আছে তারা হলেন- এনায়েত, আরিফ, সাইদুর, আব্দুল্লাহ, নিজামুদ্দিন ও তৈয়বুর। 

প্রায় এক যুগ আগে গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন জেএমবির বোমা হামলায় আইনজীবী নেতাসহ ৮ জন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালত জেএমবির দশ জনকে ফাঁসির সাজা দেয়। এ মামলার ডেথ রেফারেন্স ও হাইকোর্টের আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (২৮ জুলাই) দিন নির্ধারণ করেন আদালত।

রায় ঘোষণার জন্য মামলাটি আদালতের কার্যতালিকার প্রথম ভাগেই রাখা ছিল। বিচাররিক আদালতে দশ জঙ্গিই মৃত্যুদণ্ডাদেশ পেয়েছিল। এ দশ জঙ্গি হল— এনায়েতুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, মসিদুল ইসলাম, সাইদুর রহমান মুনশি, আবদুল্লাহ আল হোসাইন, নিজামুদ্দিন রেজা, তৈয়বুর রহমান, আশরাফুল ইসলাম, শফিউল্লাহ ও আদনান সামি।

মামলার নথি থেকে জানা যায়, গাউন গায়ে আইনজীবীর বেশ ধরে ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতির দুই নম্বর হলে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী সদস্য আসাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ। এতে হামলাকারী জেএমবি সদস্যসহ আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নূরুল হুদা, আনোয়ারুল আজিম, বিচারপ্রার্থী আব্দুর রব, বছির উদ্দিন, মর্জিনা আক্তার ও শামছুল হক ঘটনাস্থলেই নিহত হন।

হামলার দিনই জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দুই বছর পর ২০০৭ সালের ৪ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জেএমবি নেতা এনায়েত উল্লাহ জুয়েল, আরিফুর রহমান আরিফসহ ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়।

মামলার আসামিদের মধ্যে শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহ সিরাজসহ চারজনকে ঝালকাঠির বিচারক হত্যা মামলায় আগেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরেক আসামি মোল্লা ওমর শাকিল কুমিল্লার একটি ঘটনায় নিহত হয়। বাকি আসামিরা আদালতে হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

আরও পড়ুন- 

নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী

/ইউআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম