জঙ্গি দমন, অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনের যুদ্ধ চলছে দেশে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ১১:০৬আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১১:০৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে দেশে জঙ্গি দমন, অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনের যুদ্ধ চলছে। এই যুদ্ধে সরকারের পক্ষ হয়ে শামিল হওয়ার জন্য আমরা ডিসিদের নির্দেশ দিয়েছি। রাষ্ট্রের চার মূলনীতির ওপর দাঁড়িয়ে এটি যে তাদের সাংবিধানিক কর্তব্য তা আমরা মনে করিয়ে দিয়েছি।

শুক্রবার (২৯ জুলাই) সচিবালয়ে ডিসি সম্মেলনের চতুর্থ ও সমাপনী দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ডিসিরা সরকার এবং জনগণের মাঝখানে সেতুবন্ধনের মতো দায়িত্ব পালন করে। তারা সরকারের নির্দেশনা শোনেন, বাস্তবায়ন করেন। অপরদিকে, জনগণের প্রত্যাশা সরকারের কান পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে ডিসিরা রাষ্ট্র ও সরকারের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা সরকারের কাছে মাঠ পর্যায়ের অভিজ্ঞতাও বিনিময় করেন। আজকেও তারা অভিজ্ঞতা বিনিময় করেছেন। আমরা সেগুলো নোট করেছি।

মঙ্গলবার (২৬ জুলাই) থেকে শুরু হয় চার দিনের এ জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ৯ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন। সচিবালয়ে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে হয় বাকি অধিবেশনগুলো।

জানা গেছে, ১৮টি কার্য অধিবেশনে ৩৩৬টি প্রস্তাবের ওপর আলোচনা হয় ডিসি সম্মেলনে। জেলা প্রশাসকরা  মাঠপর্যায়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেসব বিষয় ছাড়াও বিদ্যমান সম্ভাবনা সম্পর্কে মন্ত্রী, উপদেষ্টা, সচিবদের উপস্থিতিতে আলোচনা হয়। নাগরিক সেবাগুলো কীভাবে আরও দ্রুত করা যায়, সে বিষয়েও নির্দেশনা পান ডিসিরা।

এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃংখলা রক্ষা সংক্রান্ত বিষয়, স্থানীয় সরকারের কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ই-গভর্নেন্স, পরিবেশ সংরক্ষরণ ও দূষণরোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের  বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়, মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম মূল্যায়নসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।

আরও পড়ুন-

সন্ত্রাসবিরোধী যুদ্ধে ’৭১ এর মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: নরেন্দ্র মোদি
‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর যাতায়াত ছিল কল্যাণপুরের জঙ্গি আস্তানায়!

অপারেশন স্টর্ম-২৬ আ. লীগের বড় অর্জন!

/এসআই/বিটি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম