নদী দখল বন্ধে লিখিত-অলিখিত সব করা হবে: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ১১:৫১আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১১:৫১

শাজাহান খান দেশের সবখানে নদী দখল বন্ধে লিখিত অলিখিত যা যা ব্যবস্থা নেওয়া দরকার  তার সবই সরকার নেবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সচিবালয়ের মন্ত্রীপরিষদ সভাকক্ষে ডিসি সম্মেলেনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশনে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব তথ্য জানান।

শাজাহান খান বলেন, ‘আমাদের দেশ নদীমাতৃক। নদী ভাঙন রোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের। একটি মহল অবৈধভাবে নদীর যেখান সেখান থেকে বালু উত্তেলন করছে। ফলে নদীর তীর ভাঙছে, স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। যেখানে বালু তোলা হচ্ছে তার পাশে ব্রিজ থাকলে সেগুলোও ঝুঁকির মধ্যে পড়ছে। এগুলো রোধে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

মন্ত্রী জানান,  বিআইডব্লিউটিএ’র সার্ভে টিম জরিপ করে দেখবে নদীর কোন কোন অংশ থেকে বালু তোলা ঝুঁকিপূর্ণ নয়। এই জরিপে চিহ্নিত জায়গা ছাড়া অন্য কোনও স্থান থেকে বালু তোলা যাবে না। যতদিন জায়গা শনাক্ত না হবে কোনও জায়গা থেকেই বালু তোলা যাবে না।

শাজাহান খান আরও বলেন, লঞ্জঘাট, ফেরি ঘাটে সাধারণ মানুষের ওপর অত্যাচার বন্ধে আমি ইজারাদার প্রথা বন্ধ করে দিয়েছি। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে কিছু লোক চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করে। সংশ্লিষ্ট জেলার ডিসিদের এসব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিজেও এসব স্থান পরিদর্শনে যাবো।

মন্ত্রী জানান, ডিসিরা তাদের এলাকার সমস্যার কথা বলেছেন। ফেরি সংকট, জনবল সংকটের কথা জানিয়েছেন। এগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

আরও পড়ুন-

সন্ত্রাসবিরোধী যুদ্ধে ’৭১ এর মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: নরেন্দ্র মোদি
‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর যাতায়াত ছিল কল্যাণপুরের জঙ্গি আস্তানায়!

অপারেশন স্টর্ম-২৬ আ. লীগের বড় অর্জন!

/এসআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম