জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়ে ডিসি সম্মেলন সমাপ্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ১৩:২৪আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৩:২৪

ডিসি সম্মেলন শুক্রবার (২৯ জুলাই) চার দিনের ডিসি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেছেন মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে নিজ নিজ কর্মক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি ও এ ধরনের পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের। জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ প্রতিহত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সচিব জানান, এবারের ডিসি সম্মেলনে ১৮টি কার্য অধিবেশনে ২৮৮ টি প্রস্তাব উত্থাপন করেছেন ডিসিরা। এগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করে বাস্তবায়নের জন্য বিবেচনা করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুলাই) থেকে শুরু হয় চার দিনের এ জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ৯ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন। সচিবালয়ে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে হয় বাকি অধিবেশনগুলো।

জেলা প্রশাসকরা  মাঠপর্যায়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন সেসব বিষয় ছাড়াও বিদ্যমান সম্ভাবনা সম্পর্কে মন্ত্রী, উপদেষ্টা, সচিবদের উপস্থিতিতে আলোচনা হয়। নাগরিক সেবাগুলো কীভাবে আরও দ্রুত করা যায়, সে বিষয়েও নির্দেশনা পান ডিসিরা।

এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃংখলা রক্ষা সংক্রান্ত বিষয়, স্থানীয় সরকারের কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ই-গভর্নেন্স, পরিবেশ সংরক্ষরণ ও দূষণরোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের  বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়, মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম মূল্যায়নসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।

আরও পড়ুন-

সন্ত্রাসবিরোধী যুদ্ধে ’৭১ এর মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: নরেন্দ্র মোদি
‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর যাতায়াত ছিল কল্যাণপুরের জঙ্গি আস্তানায়!

অপারেশন স্টর্ম-২৬ আ. লীগের বড় অর্জন!

/এসআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের