টেকসই উন্নয়নের লক্ষ্যে পালিত হবে এবারের ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৫:৫০আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৫:৫১

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

আগামীকাল সোমবার ১ আগস্ট থেকে ৭ আগস্ট বাংলাদেশে পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো: টেকসই উন্নয়নের চাবিকাঠি’।

রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

প্রতিমন্ত্রী জানান, বিশ্ব মাতৃদুগ্ধ- ২০১৬ এর লক্ষ্য হচ্ছে সবাইকে নতুন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সর্ম্পকে অবহিত করা। এছাড়া কিভাবে শিশুকে ছয়মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ এবং ৬ মাসের পরে ঘরে তৈরি পরিপূরক খাবার খাওয়ানোর মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করা যায় সে বিষয়েও জানানো। শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো এবং শিশুর পুষ্টি ও খাবারকে টেকসই উন্নয়নের নতুন অধ্যায়ে অন্তর্ভুক্তির জন্য সব পর্যায়ে বিভিন্ন কার্যক্রম দ্রুত জোরদার করার বিষয়েও লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাপী শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বর্তমানে ৩৭ শতাংশ। এমডিজিতে যা নির্ধারণ করা হয়েছিল। ২০১৬ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করা। কিন্তু বিডিএইচএস’র তথ্য অনুযায়ী বাংলাদেশ ২০১৪ সালে মধ্যে এটি অর্জন করেছে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এবার ১ আগস্ট দৈনিক সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এছাড়া মোবাইল ফোনে এ দিবসের বার্তা পাঠানো হবে। ২ আগস্ট ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে মেলারও আয়োজন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সমাপনী দিন ৭ আগস্টে সংসদ সদস্যদের উপস্থিতিতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান, দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও সরকারি ও বেসরকারি রেডিও-টেলিভিশনে সারা মাস জুড়ে টক শো ও সাক্ষাৎকারও প্রচারিত হবে।

এসময় মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে দেবো না: আইজিপি

 ‘জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে’

/এসআই/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম