বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৮:৩৪ আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৮:৪২





বলাকায় অনুষ্ঠিত সভায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাশেদ খান মেনন সরকার বিমান ও বিমান বন্দরের সেফটি এবং সিকিউরিটি শতভাগ নিশ্চিতকল্পে সম্ভব সব কিছু করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে জনিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ইতোমধ্যেই বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উন্নত প্রশিক্ষণসহ বিমান বন্দরে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে কুর্মিটোলা বিমান সদর দফতর ‘বলাকায়’ বিমানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ‘দেশের সাম্প্রতিক পরস্থিতি ও নিরপত্তায় করণীয়’ সম্পর্কিত সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বিমান ও বিমান বন্দরে জঙ্গি হামলা চালানো গেলে বিশ্ব মিডিয়ায় ব্যাপক প্রচার পাওয়া যাবে এবং দেশকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। জঙ্গিরা এমন পরিকল্পনা করতে পারে। এটা মাথায় রেখে বিমান ও বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিমান কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আরও বলেন, রাশেদ খান মেনন বলেন, আইএস সদস্যদের বিভিন্ন দেশে নাশকতার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে । তারা যেন বাংলাদেশকে তাদের সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্র না বানাতে পারে, সে জন্য সবাইকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।  
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারীর সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, জিএম সিকিউরিটি মেজর (অব.) মো. আলী মোস্তফা মামুন, চিফ ইঞ্জিনিয়ার দেবব্রত বণিক, বিমান ফ্লাইং অ্যাশোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান, বিমান সিবিএ সভাপতি মাশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বৈঠকে বিমান বন্দরের সিকিউরিটি সংক্রান্ত সরঞ্জামাদি ক্রয়, এপিবিএন , ইমিগ্রেশন, ও কাস্টমসের সঙ্গে সমন্বয়, সিকিউরিটি কনসালটেন্ট কোম্পানি রেড লাইনের কার্যক্রম, গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো কমপ্লেক্সসহ আসন্ন হজ ফ্লাইট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, আগামী ৪ আগস্ট সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হজ্জ ফ্লাইট উদ্বোধন করবেন।
/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান
ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান
মা-বাবার সেবা দুনিয়া ও আখিরাতের সফলতার উৎস
মা-বাবার সেবা দুনিয়া ও আখিরাতের সফলতার উৎস
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী