বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়

আমানুর রহমান রনি
০২ আগস্ট ২০১৬, ১৪:৪১ আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:৪৬

গুলশানের সেই বাড়ি

গুলশানের একটি আলিশান বাড়ি। মালিকানা নিয়ে আছে দ্বন্দ্ব। নাম পরিচয় না জানিয়ে গুলশান থানায় কেউ অভিযোগ করেন, সেখানে জঙ্গি আস্তানা আছে। ছুটে যায় পুলিশ, চলে অভিযান। কিন্তু ফলাফল শূন্য। পুলিশ জানায়, সন্দেহজনক কিছুই মেলেনি বাড়িটিতে।

গুলশান-১ এর ১৩ নং সড়কের ২ নং বাসায় মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

বাড়িটির মূল গেট                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়িটির চারপাশে উঁচু দেয়াল, বিশাল গেট, সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার। বাইরে পুলিশ। হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িটিকে ঘিরে। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুলিশ আশ্বস্ত করে, আতঙ্কের কিছু নেই। সন্দেহের কারণেই তারা বাড়িটি ঘুরে দেখে গেছেন।    

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আমাদের কাছে অভিযোগ ছিল এই বাড়িতে জঙ্গি আস্তানা বা সন্দেহভাজন কেউ থাকতে পারে। তবে অভিযোগকারীর পরিচয় প্রকাশ করা যাবে না।

এদিকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, মঙ্গলবার সকালে গুলশানে রাজউকের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চলছিল। এসময় উচ্ছেদ অভিযানের কর্মীরা একটি বাসার ভেতরে বেশ কয়েকজন তরুণকে দেখতে পান। তাদের বিষয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এদিকে ওই বাড়িটি নিয়ে আগেই পুলিশের কাছে অভিযোগ থাকায় দ্রুতই বাড়িটিতে অভিযান চালিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

বাড়িটির নিরাপত্তাকর্মী আশরাফুল ইসলাম জানান, এ বাড়িটি ইভা বিল্ডার্স নামের একটি ডেভেলপার কোম্পানিকে দেওয়া হয়েছে। শিগগিরই ভেঙে ফেলা হবে। নির্মাণ শ্রমিকরা এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে বাড়ির মালিকানা নিয়ে এখনও বিরোধ চলছে।

গুলশানের এই বাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে এই বাড়িটির সামনে রোজরুট নামের একটি হোটেলে রাজউকের উচ্ছেদ অভিযান চলছিল। ওই সময় রাজউকের কর্মীরা এই বাড়িটির গেট খুলতে বলেন নিরাপত্তাকর্মীদের। কিন্তু বাড়ির নিরাপত্তারক্ষীরা প্রতিপক্ষের লোকজন এসেছে মনে করে গেট খোলেননি। বাইরে হইচই হওয়ার পরে তারা গেট খুলে।

বেলা সাড়ে ১২টার দিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও উচ্ছেদ কর্মীরা বাড়ি দেখে চলে যান। পরে বেলা ২টার দিকে গুলশান থানার পুলিশ এসে আবার অভিযান চালায়।

পুলিশ জানায়, বাড়ির বিষয়ে আগেই অভিযোগ ছিল। রাজউকের কর্মীদের অভিযোগের পর তাই আজ তল্লাশি চালানো হয়েছে।  

বাড়ির মালিকানা নিয়ে বিরোধ থাকলেও কারা পুলিশের কাছে আগে অভিযোগ করেছিল তা জানা যায়নি।

বাড়ির বাইরে সাইনবোর্ডে জমির প্রকৃত মালিক মো. জহুরুল আলম, জয়নুল আবেদিন, জাহাঙ্গীর আলম লেখা আছে। তাদের বাবার নাম আব্দুল জব্বার। 

এদিকে ওই বাড়িতে সন্দেহজনক কিছু না পেলেও জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার শামসুদ্দিনকে গুলশান থানায় নিয়ে গেছে পুলিশ। 

/এনএল/এআর/এফএস/টিএন/

আরও পড়ুন:

বাংলাদেশে তিন মাসে ২৭ হত্যার দায় নিলো আইএস

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন