শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১

নেশনস লিগে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জার্মানির হয়ে ফেলিক্স ন্‌মেখা গোল করলেও ৯০+২ মিনিটে কোডি গাকপোর দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় জার্মানি। নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ব্রায়ান ব্রোবি চোট পেয়ে মাঠে পড়ে থাকলেও খেলা চালিয়ে যায় জার্মানি। জশুয়া কিমিখের পাস থেকে ডান প্রান্তে বল পান জার্মানির জোশা ট্রয়। তার নিচু ক্রস থেকে কারিম আদেয়েমি বল জালে পাঠাতে না পারলেও পেছন থেকে আসা ন্‌মেখা সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। গোলটি নিয়ে নেদারল্যান্ডসের খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এর আগে ১৩ মিনিটে নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফান ডাইক গোল করেছিলেন। তবে ভিডিও সহকারী রেফারির পরামর্শে সেটি বাতিল হয়। গোলের সময় ব্রোবি জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে বাধা দিয়েছেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় নেদারল্যান্ডস। জার্মানির রক্ষণভাগও বেশ কিছুক্ষণ পর্যন্ত চাপ সামলে যায়। একপর্যায়ে নেদারল্যান্ডসের মেক্স মিয়ারডিঙ্ক ফাঁকা পোস্টে বল পাঠানোর সুযোগ পেয়েও বাইরে মেরে বসেন।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় নেদারল্যান্ডস। অভিষেক হওয়া রুবেন ফান বোমেল বাম দিক দিয়ে এগিয়ে ক্রস দেন। উড়ে এসে সেই ক্রসে দারুণ ভলিতে বল জালে পাঠান গাকপো।

এরপর জয়ের সুযোগও তৈরি করেছিল নেদারল্যান্ডস। জোয়ি ফেইরমানের ক্রস থেকে গুয়ুস টিলের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এটি ছিল নেদারল্যান্ডসের নতুন কোচ জাভি হার্নান্দেজ এবং জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে প্রথম ম্যাচ। শেষ পর্যন্ত দুজনেরই আন্তর্জাতিক কোচ হিসেবে অভিষেক ম্যাচ ড্র দিয়ে শেষ হলো।

/এম/
সম্পর্কিত
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি
সর্বশেষ খবর
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন