রেলওয়েকে ৩০টি লোকোমোটিভ দেবে সুইজারল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৭:২৭আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:৫৫

বাংলাদেশ রেলওয়ে স্পেনভিত্তিক সুইস প্রতিষ্ঠান ষ্টাডলার রেল ভ্যালেন্সিয়া বাংলাদেশ রেলওয়েকে লোকোমোটিভ ও প্রযুক্তিগত সহযোগিতা করবে। প্রতিষ্ঠানটি রেলওয়েকে ৩০টি লোকোমোটিভ সরবরাহ করবে এবং আরও ৪০টি লোকোমোটিভ আংশিকভাবে বাংলাদেশে প্রস্তুতের জন্য প্রযুক্তিগত সহযোগিতা দেবে। এ প্রকল্প বাস্তবায়নে ১০০ ভাগ অর্থায়ন করবে তারা।
স্পেন ও সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের দরপত্রে অংশ নেওয়ার মাধ্যমে ষ্টাডলার রেল এ প্রকল্পের কাজ পেয়েছে।
এতে বলা হয়, নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ সত্ত্বেও সুইজারল্যান্ড ও স্পেন বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের ওপর আস্থা রেখে বিনিয়োগ করছে।
বাংলাদেশে সুইস রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফশ ও স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্ডো দে লেইগলেসিয়া ই দেল রোসাল একই সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে মঙ্গলবার দেখা করে এ প্রকল্পের ব্যাপারে আলোচনা করেন।
রেলওয়ের উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য । সুইজারল্যান্ডের এই সহযোগিতা সেই লক্ষ্য অর্জনে সরকারকে সহায়তা করবে।
আরও পড়তে পারেন: সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়: পররাষ্ট্রমন্ত্রী

/এসএসজেড/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান