রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ তিন দেশের নতুন রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ০৮:১৭আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ০৮:৫৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুরিনাম, আইভরিকোস্ট ও কম্বোডিয়ার নতুন রাষ্ট্রদূতরা ঢাকায় দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

এই অনাবাসিক রাষ্ট্রদূতরা হচ্ছেন- সুরিনামের আশনা ওয়ানদানি রাধা কানহাই, আইভরিকোস্টের সেইনি টিয়েমেলি এবং কম্বোডিয়ার পিচকুন পানহা।

রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাদের স্ব স্ব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তারা ভূমিকা পালন করবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ এবং এসব দেশের অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। এসব খাত যথাযথভাবে কাজে লাগানো গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাবে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন উঁচুমানের ওষুধ, সিরামিক ও তৈরি পোশাক উৎপাদন করছে। এসব পণ্যের দামও কম। তিনি এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূতরা বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তারা প্রচেষ্টা চালাবেন এবং দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট তাদেরকে পৃথকভাবে গার্ড অব অনার প্রদান করেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

প্রগতিশীল দলগুলোকে পাশে না পেলে জামায়াতকে ছাড়বে না বিএনপি
নিউ জেএমবি, শীর্ষ নেতা উত্তরবঙ্গের এক ‘বড় হুজুর’

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক