‘প্রত্যেক ভাড়াটিয়াকে আইডি নম্বর দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ১৫:৪১আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ২৩:২৭

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা মহানগরীর প্রত্যেক ভাড়াটিয়াকে একটি করে আইডি নম্বর দেওয়া হবে। ভাড়াটিয়ারা যখন এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন তখন আইডি নম্বর ব্যবহার করে তাদের খুঁজে বের করা যাবে। যখনই কোনও ভাড়াটিয়া বাসা বদল করবেন তখন বাড়িওয়ালা পুলিশকে জানালে পুলিশ ওই আইডি নম্বরটি সংশ্লিষ্ট থানায় জানিয়ে দেবে।

শনিবার ডিএমপি সদর দফতরে ওয়েবসাইট রি-লঞ্চিং অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। কমিশনার বলেন, এই আইডি নম্বর দেওয়া হলে কোনও ভাড়াটিয়া বাসা বদল করলেও তাদের ট্র্যাকিং করতে আমাদের কোনও অসুবিধা হবে না।

কমিশনার বলেন, এ পর্যন্ত ২০ লাখ ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন এই তথ্যগুলো যাচাই-বাছাইয়ের কাজ করা হচ্ছে। আমার পুলিশের লোক প্রত্যেকের বাসায় যাবে। তারা তথ্যগুলো যাচাইবাছাই করবে। যাচাইবাছাই হয়ে যাওয়ার পর আমরা এসব তথ্য থানাভিত্তিক, বিটভিত্তিক, মহল্লাভিত্তিক, হোল্ডিংভিত্তিক করে ডাটাবেজে ঢুকিয়ে দেবো। ভাড়াটিয়াদের এসব ফরম ডিএমপির ওয়েসবাইটে দিয়ে দেওয়া হবে।

ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে কোনও বাধা নেই

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, আমরা ঢাকা মহানগরীতে পর্যায়ক্রমে প্রত্যেক এলাকায় ব্লক রেইড করছি। ব্লক রেইডের উদ্দেশ্য হচ্ছে যাতে সন্ত্রাসী-জঙ্গিরা বাসা ভাড়া নিয়ে কোনও ধরণের নাশকতা বা অপতৎপরতা করতে না পারে। ইতোমধ্যে অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন যে, মেসগুলোতে পুলিশ অভিযান পরিচালনা করার কারণে বাড়িওয়ালারা ব্যাচেলরদের মেস ভাড়া দিতে চাচ্ছেন না।

কমিশনার বলেন, বাড়িওয়ালাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনও বাধা বা নিষেধ নেই। কিন্তু বাসা ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়াকে জানুন। তাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, এক কপি ছবি নিয়ে কাছের থানায় জানান। এটা নিয়ে যাতে অন্য কোনও ধরনের ব্যবসা বাণিজ্য না হয় সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।

আছাদুজ্জামান মিয়া বলেন, আমি এখানে বলতে চাই, ইতোমধ্যে পুলিশকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যখন ব্লক রেইড করি তখন জনগণ যাতে কোনওভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকার জন্য চেষ্টা করা হয়। মেস বাসা বাড়িতে আমরা রেইড করতেই পারি, জননিরাপত্তার স্বার্থে। কিন্তু যদি তারা তাদের জাতীয় পরিচয়পত্র দেখাতে পারে এবং যদি কলেজ-বিশ্ববিদ্যালয় বা যেখানে তারা কাজ করে সেখানকার আইডি দেখাতে পারে তাহলে তাদের কোনওভাবেই যাতে হয়রানি না করা হয় এজন্য সকলকেই কঠোর নির্দেশনা দিয়েছি।

কমিশনার বলেন, আমরা সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করছি। এটা করতে গিয়ে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেটি আমাদের লক্ষ্য থাকবে। তারপরও যদি কেউ হয়রানির শিকার হয়, তাহলে আমাদের অবহিত করুন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জনগণের হয়রানি বা বিড়ম্বনা করে তার বিরুদ্ধ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির ওয়েবসাইটে নতুন নতুন ফিচার সংযোজন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, ২০১৩ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়। এই ওয়েবসাইটটিতে নতুন নতুন অনেক ফিচার সংযোজন করা হয়েছে। আগে প্রয়োজনীয় অনেক ফিচার এখানে ছিল না। ফলে জনগণ ব্যবহার করে সুবিধা পেতো না। বিষয়টি অনুধাবন করে কিভাবে আরও বেশি জনবান্ধব হওয়া যায়, সেটি চিন্তা করে ওয়েবসাইটটি ঢেলে সাজানো হয়েছে। কমিশনার বলেন, ডিএমপির নতুন নতুন ফিচার সংযোজনকৃত ওয়েবসাইটে ডিএমপি সম্পর্কে জানা, অর্গানোগ্রাম সম্পর্কে জানা, নিউজ পোর্টাল, ডিএমপির ফেসবুক, সিকিউরিটি টিপস, ট্রাফিক অ্যাওয়ারনেস, বিট পুলিশিংসহ সব কিছু এখানে পাওয়া যাবে। বিট পুলিশিং আপডেট তথ্য ও যোগাযোগ নাম্বার, এলাকাভিত্তিক বিট চিহ্নিত করা, ওয়ানস্টপ সার্ভিস, ভিকটিম সাপোর্ট সেন্টারসহ নানারকম তথ্য এখন ওয়েব সাইটে সংযোজন করা হয়েছে।

শনিবার দুপুরে ডিএমপির ওয়েবসাইটের রি-লঞ্চিং করেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, মনিরুল ইসলামসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

অর্থ উদ্ধারের প্রতিশ্রুতি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
ব্যাচেলরদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

/এনএল/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম