রায় পড়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১১:০৬আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১১:১৬

আইসিটি

যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে থাকা মামলার রায় পড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বুধবার বেলা ১১টার দিকে ৭৬৮ পৃষ্ঠা রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন। 

রায় পড়া শুরুর আগে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেওয়া হবে।

শুরুতে রায়ের সূচনা অংশ পড়েন বিচারপতি সোহরাওয়ার্দী এবং অভিযোগ অংশ পড়েন আরেক বিচারপতি শাহিনুর ইসলাম। এরপর সাজার অংশ পড়বেন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক। ৮ আসামির বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার পাঁচটি অভিযোগ রয়েছে।

এর আগে ১৪ জুলাই প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

আট আসামির মধ্যে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত ও মো. বিল্লাল হোসেন বিশ্বাস শুনানির সময় আদালতে হাজির ছিলেন। তবে. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং আব্দুল খালেক পলাতক রয়েছেন। আরেক আসামি লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় মারা গেছেন। 

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি