গুলশান হামলার মাস্টারমাইন্ডদেরও গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ২০:৩২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২০:৫৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গুলশান হামলার মাস্টারমাইন্ডের সময়মতো গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী শিল্পী গোষ্ঠী আয়োজিত ‘১৫ আগস্টের ঘাতকদের ধিক্কার জানাই, জঙ্গিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান হামলার মাস্টারমাইন্ড মেজর (অব.) জিয়া ও তামিমসহ অনেককে শনাক্ত করা হয়েছে। তাই এদের সময়মতোই গ্রেফতার করা হবে। যেভাবে গুলশানে মানুষ হত্যা করেছে, সেই দৃশ্য দেখলে আপনি বলতেন এরা মানুষ না, অমানুষ।
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা আইএস খুঁজে বেড়াচ্ছি উল্লেখ করে মন্ত্রী বলেন, কোথায় আইএস’র দোকান আছে আমরা তা খুঁজেছি। পরবর্তীতে দেখা গেল যে, জেএমবি, হামজা ব্রিগেড, হরকাতুল জিহাদসহ দেশি জঙ্গিরাই এসব হামলার সঙ্গে জড়িত। জনগণের সহযোগিতায় আমরা অগ্নিসন্ত্রাস ও টার্গেট কিলিং বন্ধ করতে পেরেছি বলেও জানান মন্ত্রী।

সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহমেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম তারেক খান, ধানমণ্ডি থানা আওয়ামী লীগের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।
আরও পড়ুন: জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ভারতীয় হাইকমিশনারের 

/এসআইএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম