জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ভারতীয় হাইকমিশনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৪:১৭আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৪:২১

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের সঙ্গে ভারত ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে চায়। সেক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো আলাপ-আলোচনা করে মিমাংসা করা হবে। বাংলাদেশ ভারতের বিশ্বস্ত ও ঘনিষ্ট বন্ধু। বাংলাদেশ ও ভারতের মধ্যে চারটি বর্ডার হাট চালু রয়েছে। এগুলো দু’দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় ও অর্থবহ। তিনি জানান, আরও  দুটি বর্ডার হাট সমাপ্তির পথে। এছাড়া সাতটি বর্ডার হাট নতুন করে নির্মাণ করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পাটসহ কয়েকটি পণ্য রফতানির ক্ষেত্রে ভারতের সঙ্গে কিছু জটিলতা তৈরি হয়ে আছে। এগুলো আলাপ-আলোচনা করে অতি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে ভারতীয় হাইকমিশনার আশ্বস্ত করেছেন। হলি আর্টিজান, শোলাকিয়া এবং কল্যাণপুরের সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে সরকারের যে উদ্যোগ তার প্রশংসা করেছেন তিনি এবং আগামীতে এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে বলে ভারত আশ্বস্ত করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বন্ধু প্রতীম রাষ্ট্র ভারতের কাছ থেকে সব সময় সহায়তা পেয়ে আসছি। ৭১’ এ শূন্য হাতে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। আজ  বিশ্বে বাংলাদেশের অবস্থান মর্যাদাপূর্ণ। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং হবে। তবে কোওন ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাট রফতানির ক্ষেত্রে যে সমস্যা ছিল, সেটি ধীরে ধীরে কমে যাবে সে বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন:
জেলা-উপজেলায় ইসলামি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

/এসআই/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ