ঢাকায় আত্মঘাতী জঙ্গি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৬, ১৪:১৩আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৭:২১

নিও জেএমবি ৫ সদস্য বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় থেকে নিও জেএমবির যে পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয় তারা সবাই আত্মঘাতী হামলাকারী বলে দাবি করেছে পুলিশ। গুলশান হামলায় পাচঁজন ও কল্যাণপুরে ৯ জঙ্গি নিহত হওয়ার পর বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে তাদের উত্তরবঙ্গ থেকে ঢাকায় আনা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শুক্রবার (১২ আগস্ট) এসব তথ্য জানান।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মনিরুল জানান, ‘এরা সবাই আত্মঘাতী হামলাকারী। তাদের উত্তরবঙ্গ থেকে রাজধানীতে হামলা চালানোর জন্য নিয়ে আসা হয়েছিল। গুলশান হামলায় পাঁচজন ও কল্যাণপুরে ৯ জঙ্গি নিহত হওয়ার পর এই নিও জেএমবিদের ঢাকায় আনা হয়। তাদের কাছ থেকে কল্যাণপুরের বিষয় আরও তথ্য পাওয়া গেছে। তা যাচাই বাছাই করা হবে।’

মনিরুল আরও জানান, ‘তারা ঢাকার কোনও বাসায় উঠে তাদের সঙ্গে থাকা বিস্ফোরক দিয়ে নাশকতার পরিকল্পনা করতো। পুলিশের উপস্থিতি টের পেয়ে নান্নু, সজবী, ইমরান ও জিন্সিহ আরও চারজন পালিয়ে যায়। এসব তাদের সাংগঠনিক নাম। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নিও জেএমবির পাঁচ সদস্যকে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় থেকে গ্রেফতার করে সিটিটিসি। গ্রেফতারকৃতরা হলো- আতিকুর রহমান ওরফে আইটি আতিক, মো. আব্দুল করিম বুলবুল ওরফে ডা. বুলবুল, মো. আবুল কালাম আজাদ, মো. মতিউর রহমান ও শাহিনুর রহমান হিমেল ওরফে তারেক। তাদের কাছ থেকে ২৫ টি ডেটোনেটর ও ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত এই পাঁচজন বেশ কয়েকমাস আগে এই বাড়ি ছাড়েন বলেও জানান মনিরুল।

মনিরুল ইসলাম বলেন,  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বা জেএমবির একটি গ্রুপ কখনও জসীম উদ্দিন রাহমানির নেতৃত্ব মেনে নিতে পারেনি। তারা সবসময় নিষ্ক্রিয় ছিল। কিন্তু আন্তর্জাতিক জঙ্গিবাদের উত্থানের পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে গত একবছর ধরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন- 

সাত প্রকাশের জবানিতে গুলশান হামলার ভয়াবহ চিত্র

'ভারতে আটক ৩৬ শিশুকে আইনি সহায়তা দিতে প্রস্তুত মাসুম'

/এআরআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম