রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গাড়ি ও সিএনজি চোর চক্রের সদস্যসহ ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২ এর সদস্যরা। শনিবার সকালে র্যাব ২ এর পক্ষ থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এই তথ্য জানানো হয়। র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
অস্ত্র, গোলাবারুদ ও ৬টি গাড়িসহ আন্তঃজেলা ডাকাতদল এবং গাড়ি চোর চক্রের ৭ সদস্যকে আটক করা হয়েছে। একইসঙ্গে ১টি সিএনজিসহ সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা ও ২ সদস্যকেও আটক করা হয়েছে।
আরও পড়ুন-
গুলশান হামলায় জড়িতরা আল-কায়েদা নেতা আওলাকির অনুসারী!
ট্যুরিজম টাস্কফোর্স-সুদমুক্ত ঋণ চান পর্যটনখাতের ব্যবসায়ীরা
/এআরআর/এফএস/








