বন্যার্তদের পাশে কওমি মাদ্রাসা আলেম-শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১৮:৪৪আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৮:৪৫







ত্রাণ বিতরণ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারিভাবে পরিচালিত কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা। সহযোগিতা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা কওমি শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপও।

১২ আগস্ট শুক্রবার জামালপুরের কালিরচর, কাটপা ও হারগিলার বন্যাকবলিত এলাকায় কওমি মাদ্রাসাভিত্তিক তিনটি গ্রুপের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। গ্রুপ তিনটি হচ্ছে- ‘আসহাবে কাহাফ’, ‘পথকলি’ এবং ‘বিনির্মাণ’। এর আগে তরুণদের এই গ্রুপের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।

‘পথকলি’র প্রতিনিধি হিসেবে এই আয়োজনে অংশ নেন আশিকুর রহমান পলাশ, আব্দুল্লাহ আল মাসঊদ এবং মেহেদি হাসান রাজিব। ‘আসহাবে কাহাফ’ থেকে অংশ নিয়েছেন লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া’র ইফতার ছাত্র আশরাফ মাহদী, সাকিব মুস্তানসির, সাইফ সিরা ও লাবীব আব্দুল্লাহ। ‘বিনির্মাণ’ থেকে ছিলেন আব্দুল্লাহ সিদ্দিক ও মাহিম মাহফুজ ।

‘পথকলি’র আশিকুর রহমান পলাশ জানান, তাদের ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, চিড়া, গুড়, বিস্কুট, ওষুধ, মোম, গ্যাসলাইট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন। প্যাকেট প্রতি খরচ পড়ছে পাঁচশ টাকা।

তিনটি স্থানে ৭০০ পরিবারকে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে বলে জানান ‘আসহাবে কাহাফ’ গ্রুপের আশরাফ মাহদী।


‘বিনির্মাণ’ গ্রুপের আব্দুল্লাহ সিদ্দিক বলেন, জামালপুরের কাটপায় জুমার নামাজ শেষে সেখানকার মসজিদের উন্নয়নে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। তিনি জানান, পুরো ত্রাণকার্যক্রমে ওই এলাকার ইমামরাও সহযোগিতা করেন।

একই দিন জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জে প্রায় ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদের পক্ষ থেকে।

এই কার্যক্রমে সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা সালমানসহ নোয়াখালীর মাওলানা আহমদুল্লাহ, তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল নুরুজ্জামান নোমানী।

এর আগে এ মাসের প্রথম সপ্তাহে জামিয়া কোরআনিয়া লালবাগের উদ্যোগে গাইবান্ধায় ত্রাণ বিতরণ করা হয়। টানা চারদিন মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ওই এলাকার বন্যার্তদের জন্য সংগ্রহ করেন আর্থিক অনুদান এবং ত্রাণসামগ্রী। লালবাগ মাদ্রাসার টিমটি ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ইতোমধ্যে, ৪০০টি পরিবারের মাঝে বিলি করা হয়েছে শুকনো খাবার, ওষুধ ও নানা ত্রাণসামগ্রী।

এছাড়া যাত্রাবাড়ী ও মাদানী নগর মাদ্রাসা থেকে ত্রাণ বিতরণের জন্যে বন্যাদুর্গত এলাকায় সহায়তা গেছে এমন তথ্য জানান মাওলানা মনযূরুল হক। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

/এসটিএস/এবি/

আরও পড়ুন
শাবিতে সামাজিক ব্যবসা বিষয়ক সেমিনার

ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
সর্বাধিক পঠিত
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী